অস্ট্রেলিয়া সফরে ফিরছেন কোহলি-রোহিত

আগামী ১৯ অক্টোবর শুরু হবে ভারতের অস্ট্রেলিয়া সফর, যেখানে প্রথমে তিনটি ওয়ানডে এবং পরে পাঁচটি টি–টোয়েন্টি খেলবে দল।

Oct 4, 2025 - 08:57
 0
অস্ট্রেলিয়া সফরে ফিরছেন কোহলি-রোহিত
ছবি: ইএসপিএন

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরতে চলেছেন। মার্চে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর তারা আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। আগামী ১৯ অক্টোবর শুরু হবে ভারতের অস্ট্রেলিয়া সফর, যেখানে প্রথমে তিনটি ওয়ানডে এবং পরে পাঁচটি টি–টোয়েন্টি খেলবে দল। শনিবার নতুন নির্বাচক প্যানেল (আরপি সিংহ ও প্রজ্ঞন ওঝা সহ) দল ঘোষণা করবে।

এ সফরে শুবমান গিল, জসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ইনজুরি থাকায় বিকল্প খুঁজছে টিম ম্যানেজমেন্ট। সম্ভাবনায় রয়েছেন শিবম দুবে ও নিতিশ কুমার রেড্ডি। ফাস্ট বোলিংয়ে আর্শদীপ সিং ও হর্ষিত রানা নিশ্চিত হলেও, তৃতীয় পেসার হিসেবে সিরাজ বা প্রসিদ্ধ কৃষ্ণার নাম আলোচনায়।

স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর থাকলেও অস্ট্রেলিয়ার কন্ডিশনের কারণে তাদের মধ্যে কজনকে নেওয়া হবে তা নিয়ে অনিশ্চয়তা আছে। অন্যদিকে, রিশভ পন্থ এখনও চোট থেকে সেরে উঠতে না পারায় উইকেটকিপার হিসেবে লোকেশ রাহুলের ব্যাকআপ হতে পারেন সঞ্জু স্যামসন।

এবি/সিএস