আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

সাইফ হাসান এবার প্রথমবারের মতো ডাক পেলেন ওয়ানডে দলে। একই সঙ্গে ফিরে এসেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

Oct 3, 2025 - 23:41
 0
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে  সিরিজের জন্য বাংলাদেশের  স্কোয়াড ঘোষণা
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:  এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করে নজর কাড়া সাইফ হাসান এবার প্রথমবারের মতো ডাক পেলেন ওয়ানডে দলে। একই সঙ্গে ফিরে এসেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৮ অক্টোবর থেকে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর। এর আগে আজ শারজাহতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান।

নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। স্কোয়াডে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তবে টি-টোয়েন্টি দলে থাকা পারভেজ হোসেন ইমন জায়গা পাননি ওয়ানডে দলে। এ ছাড়া বাঁ-হাতি স্পিনার তানভির ইসলামকেও রাখা হয়েছে এবারের ওয়ানডে পরিকল্পনায়।

আফগান সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা

এবি/সিএস