আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব - তাসকিন - মুস্তাফিজ

বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য তাই এ আসর রূপ নিতে যাচ্ছে বাড়তি উত্তেজনার মঞ্চে।

Oct 2, 2025 - 00:33
Oct 2, 2025 - 00:39
 0
আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন  সাকিব - তাসকিন - মুস্তাফিজ
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:  আইএল টি-টোয়েন্টির নিলামে আলো ছড়ালেন বাংলাদেশের তিন তারকা। নিলামের আগেই সরাসরি চুক্তিতে দুবাই ক্যাপিটালস দলে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবার নিলামের মঞ্চে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি—অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

বুধবার  (১ অক্টোবর) অনুষ্ঠিত নিলামে প্রথম ডাকেই অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় দফায় এমআই এমিরেটস তাকে দলে ভিড়িয়েছে ৪০ হাজার ডলারে। অন্যদিকে শারজাহ ওয়ারিয়র্স ভরসা রেখেছে গতি নির্ভর বোলার তাসকিন আহমেদের ওপর। তাকে ৮০ হাজার ডলারে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের আসরে প্রতিটি দল সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিতে পারবে, অর্থাৎ নিলামের মাধ্যমে মোট ৭৮ জন খেলোয়াড় দলে ভিড়বে। প্রতিটি দলের খরচ সীমা নির্ধারণ করা হয়েছে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত বছর আইপিএলের শেষদিকে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিয়েছিলেন মুস্তাফিজ। এবারের আইএল টি-টোয়েন্টিতে সেই একই মালিকানাধীন দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন তিনি।

বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য তাই এ আসর রূপ নিতে যাচ্ছে বাড়তি উত্তেজনার মঞ্চে।

এবি/সিএস