বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
মনোনয়ন বাতিলের শেষ দিন আজ বুধবার দুপুর ১২টার মধ্যে বেশ কয়েকজন প্রার্থী সরে দাঁড়ান। তাদের মধ্যে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন।
আন্তঃবাণী নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে জনপ্রিয় গায়ক আসিফ আকবর খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নিবার্চিত হয়েছেন।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। তবে মনোনয়ন বাতিলের শেষ দিন আজ বুধবার দুপুর ১২টার মধ্যে বেশ কয়েকজন প্রার্থী সরে দাঁড়ান। তাদের মধ্যে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় ওই পদে একমাত্র প্রার্থী হিসেবে থেকে যান আসিফ আকবর। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হচ্ছেন তিনি। অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও প্রার্থীরা সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আহসান ইকবাল চৌধুরী।
এবি/এসএফ





