টএনওসি ইস্যুতে বোর্ডের সঙ্গে ফের দ্বন্দ্বে বেন স্টোকস, ভেস্তে যেতে পারে পিএসএল ও এমএলসি খেলার স্বপ্ন

নাইটক্লাব বিতর্কের পর আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ফের আলোচনায় এসেছেন।

Sep 26, 2026 - 20:08
Sep 26, 2026 - 21:00
টএনওসি ইস্যুতে বোর্ডের সঙ্গে ফের দ্বন্দ্বে বেন স্টোকস, ভেস্তে যেতে পারে পিএসএল ও এমএলসি খেলার স্বপ্ন

নাইটক্লাব বিতর্কের পর আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ফের আলোচনায় এসেছেন। এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে নতুন করে সংঘাতের মুখে পড়তে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ও বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন স্টোকস। আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনাও চালাচ্ছেন তিনি। তবে সেখানে বাঁধ সেধেছে বোর্ডের নীতিমালা।

বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি দল ডারহামের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন স্টোকস। ইসিবির নিয়ম অনুযায়ী, ঘরোয়া দলের সঙ্গে নিবন্ধিত থাকা অবস্থায় বিদেশে যেকোনো প্রতিযোগিতায় অংশ নিতে হলে বোর্ডের কাছ থেকে অনাপত্তি সনদ (এনওসি) নেওয়া বাধ্যতামূলক।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর তথ্যমতে, ডারহামের চুক্তিতে থাকা অবস্থায় স্টোকসকে পিএসএল কিংবা এমএলসিতে খেলার জন্য এনওসি দিতে একেবারেই ইচ্ছুক নয় ইসিবি।

গত জুনে স্টোকসের আচমকা অবসরের পর চলতি মাসের শেষেই তার সঙ্গে ইসিবির কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে কেন্দ্রীয় চুক্তি না থাকলেও দেশীয় বোর্ডের ছাড়পত্র ছাড়া বিদেশের লিগে খেলার সুযোগ নেই। এর ফলে আসন্ন গ্রীষ্ম মৌসুমে ইংলিশ ক্রিকেট বোর্ড ও সাবেক এই অধিনায়ক আরেকটি বড় ধরনের মুখোমুখি সংঘাতের দিকে এগোচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবি/জেএফ