ব্রাজিলের হারে ব্যথিত তটিনী, দিলেন অটুট সমর্থনের বার্তা
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায় মেনে নিতে পারছেন না কোটি কোটি ভক্ত। সাধারণ দর্শকদের পাশাপাশি এই হতাশায় ভাসছেন তারকারাও।
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায় মেনে নিতে পারছেন না কোটি কোটি ভক্ত। সাধারণ দর্শকদের পাশাপাশি এই হতাশায় ভাসছেন তারকারাও। প্রিয় দলের এমন বিদায়ে ব্যথিত হয়েছেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি নিজের হতাশা ও দলের প্রতি অটুট ভালোবাসার কথা প্রকাশ করেছেন। তিনি ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করেন, যেখানে তাকে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায়। ফেসবুকে তিনি লেখেন, দলের ভালো-খারাপ প্রতিটি সময়েই তিনি পাশে আছেন। ব্রাজিল এমন একটি দল যা তিনি চিরকাল হৃদয়ে বহন করবেন।নিজের পোস্টে কান্নার ইমোজি দিয়ে প্রিয় দলের বিদায়ের বেদনা ও অটুট ভালোবাসার কথা প্রকাশ করেন এই অভিনেত্রী।
এবি/এসআর





