ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উড়ন্ত হাসি! বিপুল ভোটে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

Feb 12, 2026 - 22:45
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উড়ন্ত হাসি! বিপুল ভোটে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। ১৫১টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে দেখা যায়, রুমিন ফারহানা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন।

হাঁস প্রতীকে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব, যাঁর প্রতীক ছিল খেজুরগাছ।