বাবা vs ছেলে: নোয়াখালীতে ছেলের কাছে হেরে জামানত হারালেন বাবা!

Feb 15, 2026 - 01:44
বাবা vs ছেলে: নোয়াখালীতে ছেলের কাছে হেরে জামানত হারালেন বাবা!

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এক মজার ঘটনা ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তবে মজার বিষয় হলো, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক!

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন আমিরুল ইসলাম। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। ছেলে যেখানে ৯১ হাজার ভোট পেয়েছেন, সেখানে বাবা পেয়েছেন মাত্র ৫০৫ ভোট। ফলে জামানত বাজেয়াপ্ত হয়েছে তার।

রাজনৈতিক মহলে এখন এই বাবা-ছেলের লড়াই নিয়ে বেশ আলোচনা চলছে।