গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সরকার দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সরকার মানবাধিকার সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরও জানান, বেআইনি গ্রেফতার ও মামলা-বাণিজ্য ইতোমধ্যে অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সরকার জনগণের মৌলিক অধিকার রক্ষায় সচেষ্ট রয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বিজয় সরণিতে সামরিক জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।





