ভোলার বোরহানউদ্দিনে জামায়াত কর্মীকে পিটিয়ে জখম, অভিযুক্ত বিএনপি!
ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনী উত্তেজনার মধ্যে জামায়াত ইসলামীর এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। অভিযোগের তীর স্থানীয় বিএনপি প্রার্থীর লোকজনের দিকে।
আহত ইসমাইল নামের ওই ব্যক্তি কাচিয়া ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজের পর কুঞ্জেরহাট যাওয়ার পথে মিঝির বাজার এলাকায় তাকে অটোরিকশা থেকে নামানো হয়। এরপর রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত বিএনপি প্রার্থীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





