হবিগঞ্জে এএসপি জহিরুল ইসলাম স্ট্যান্ড রিলিজ, নতুন পোস্টিং রাঙামাটিতে
হবিগঞ্জের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রাঙামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস)-এ সংযুক্ত করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ মার্চ বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে এই আদেশ জারি করা হয়েছে। এরপর তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়।





