খুলনায় মাদক কারবারি সোহেল গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

Feb 18, 2026 - 13:09
খুলনায় মাদক কারবারি সোহেল গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

খুলনা মহানগরীতে মঙ্গলবার রাতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রাত পৌনে ১২টার দিকে মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম সোহেল ওরফে চেগা সোহেল (২৮)। তিনি ওই এলাকার শাহাদতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত। ঘটনার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।