ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে নতুন সরকারের যাত্রা: মন্তব্য রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। এমন একটি সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে এই সরকারের যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা আশা করি, খুব দ্রুত এই সংকট একটি সমাধানের দিকে এগিয়ে যাবে।'
তিনি আরও বলেন, আন্তর্জাতিক এই অস্থিরতা দেশের অর্থনীতি এবং উন্নয়নের ওপর প্রভাব ফেলতে পারে। তবে সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।





