আজ রাতে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের নতুন ঘোষণা

Jul 8, 2026 - 20:09
Jul 8, 2026 - 20:12
আজ রাতে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের নতুন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

 আজ রাতেই ফের 'ভয়াবহ' হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের ওপর আগের দিনের বিমান হামলার পর আজ বুধবার রাতেই দেশটির ওপর নতুন করে আরও বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কড়া বার্তা দেন।প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমি একটু সতর্কবার্তা দিয়ে রাখছি— আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত করতে যাচ্ছি।"

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত নিরসনে যে প্রাথমিক যুদ্ধবিরতি বা সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছিল, তার কার্যকারিতা এখন সম্পূর্ণ শেষ। তেহরানের বর্তমান নেতৃত্বকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, "আমার বিবেচনায় চুক্তিটি শেষ। তাদের সঙ্গে আলোচনা করা স্রেফ সময়ের অপচয়।

এবি/এসআর