তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা!

Feb 13, 2026 - 18:25
তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

একইসঙ্গে, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মালদ্বীপের প্রেসিডেন্ট মনে করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু এই অভিনন্দন জানান। তার এই বার্তা দুই দেশের মধ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।