নির্বাচন শেষ, এবার মাঠে জামায়াত আমির! নিজ হাতে সরালেন পোস্টার, ব্যানার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ কমার পর এবার নিজ উদ্যোগে নির্বাচনী প্রচার সামগ্রী সরাতে দেখা গেল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে। নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশজুড়ে যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছিল, তাতে প্রার্থীদের প্রচার-প্রচারণায় ছেয়ে গিয়েছিল শহরের অলিগলি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসন (মিরপুর-কাফরুল) এলাকায় জামায়াত আমিরের নেতৃত্বে পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরানোর কাজ শুরু হয়। দলীয় সূত্রে খবর, জনগণের কাছে সুন্দর একটি বার্তা পৌঁছে দিতেই এমন উদ্যোগ নিয়েছেন জামায়াত আমির।
নির্বাচনী ডামাডোল শেষ হওয়ার পর শহরের সৌন্দর্য রক্ষায় এমন পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও যদি এমন উদ্যোগে শামিল হন, তবে শহর দ্রুত তার স্বাভাবিক চেহারায় ফিরে আসবে, এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা।





