বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, ভোট গণনা প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত হলে জনগণের রায় প্রতিফলিত হবে এবং নির্বাচন নিয়ে কোনো ধরনের সন্দেহ বা বিতর্কের অবকাশ থাকবে না। তারেক রহমান দলের নেতাকর্মীদের ভোটের ফল প্রকাশের শেষ পর্যন্ত সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।