রমজানের রাতে ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট, মিলনমেলায় সদস্য ও অতিথিরা
পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে এক ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করলো ঢাকা বোট ক্লাব। শুক্রবার রাতে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় 'সেহরি নাইট ২০২৬'। ক্লাবের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
রাত বারোটা থেকে শুরু হয়ে সেহরি পর্যন্ত চলে এই অনুষ্ঠান। সকলে একসাথে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অনুষ্ঠান পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সহায়ক। ভবিষ্যতে আরও নতুন নতুন অনুষ্ঠানের মাধ্যমে সদস্যদের মধ্যে মেলবন্ধন তৈরি করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।





