সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, বিচ্ছিন্ন ঘটনা দ্রুত সমাধান: সিইসি

Feb 12, 2026 - 12:01
 0
সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, বিচ্ছিন্ন ঘটনা দ্রুত সমাধান: সিইসি

আজ (বৃহস্পতিবার) দেশজুড়ে অনুষ্ঠিত নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, দু-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন গোলযোগের খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে সেসব সমস্যার সমাধান করা হয়েছে, ফলে সামগ্রিক পরিবেশ সন্তোষজনক।

রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে নিজ ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, "আমি অত্যন্ত আনন্দিত যে, সারাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।"

নির্বাচন কমিশন শুরু থেকেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ ছিল উল্লেখ করে সিইসি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং নাগরিকরা নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।